রাগ মানেই ধ্বংস
রাগ !!! শব্ধটা শুনলেও রাগ লাগে। কি রাগ লাগে নাকি সবার ??? কি বলেন।কিন্তু এই রাগের কারনে মানুষ আর মানুষ থাকে না,পশুতে পরিনত হয়।মানুষের জীবনের সবথেকে খারাপ এবং সব থেকে বড় দায়বদ্ধতা হোল রাগ বা ক্রোধ। আজব এই পৃথিবী !!! রাগ বা ক্রোধ যাই বলি না কেন, তা সকলের মধ্যে বিদ্যমান।কারো রাগ উঠে কোন কারণ ছাড়াই আবার কারো রাগ হয় না অনেক কারণ ঘটে গেলেও।কারো রাগ হয় হাসিমুখে, আবার কারো রাগ প্রকাশ পায় অ্যাটম বোমার মতো।এই রাগ বা ক্রোধের কারনে এই পৃথিবী তে মানুষ মানুষ কে ধ্বংস করতেছে সেই পৃথিবীর আদি কাল থেকে। আজও যা শান্ত হয় নাই। হয়তো হবেও না ।তাই এই রাগের ফলাফল ভালো হয় না। অনেক ভয়ঙ্কর হয়।নিজের বিপদ নিজেই ডেকে আনবেন, যদি না এই রাগকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন।
সব থেকে মজার কথা কি জানেন? আমরা শুধু সেই মানুষদের রাগি বলি বা তাদের রাগের অবস্তানকে সামনে আনি, যার রাগের বহিঃপ্রকাশ হইছে বা তার কারনে ক্ষতির সম্মুখীন হচ্ছে অনেকে।যার রাগের গরমের কারনে আমরা সবাই ভীত।কিন্তু সব থেকে মজার ব্যাপার হোল এই রাগি মানুষগুলার রাগ ক্ষণস্থায়ী হয় (সবাই সমান না)।এই গরম ক্ষণস্থায়ী রাগি মানুষগুলার বিপরীতে আর এক দল আছে, আমার মতে তারাই সংখ্যায় বেশি।তারা হোল ঠাণ্ডা মাথার রাগী।এই রাগী মানুষ গুলা ঠাণ্ডা মাথায় রাগ করবে এবং সে তার ঠাণ্ডা মাথার রাগের মাধ্যমে তার কাজ হাসিল করে নিবে।সে হারবে না।সে জিতবেই। তার এই জয় ভালো বা খারাপ উভয় হতে পারে।
যাদের ক্ষণস্থায়ী রাগ বা যারা অল্পতেই রেগে যান আবার একটু পর ঠাণ্ডা হয়ে যান।তারা অনেকটা বোকা বনে যান যখন তার রাগ ঠাণ্ডা হয়ে যায় ।কারন এই ধরনের রাগ অনেকটা নিজের ফাঁদে নিজেই পরে যাওয়া বা নিজের পায়ে নিজেই কুড়াল মারার মত।তারা যখন রাগে তারা অনেকের অনেক কিছু ক্ষতি সাধন করে ।কিন্তু যখন তার রাগ কমে যায় ,তখন সে বুজতে পারে, যা সে ক্ষতি করেছে তার ফলাফল তাকেই ভোগ করতে হবে।তার সমধানও হয়তো তাকেই দিতে হবে।
কিন্তু একটা ঠাণ্ডা মাথার রাগী মানুষ,এক কথায় জিনিয়াস।কেও আবার রাগ করবেন না আমার উপর,জিনিয়াস বলেছি বলে। জিনিয়াস বলেছি এই কারনে,এরা এই ঠাণ্ডা মাথার রাগ দিয়ে তার কাজ টাকে এমন ভাবে সমাধান করে।যা সাধারন অনেক মানুষ দ্বারা সম্ভব হয় না।কারন, এই মানুষগুলা তাদের লক্ষে যেতে তাদের এই ঠাণ্ডা মাথার রাগ টাকে কাজে লাগায়।সে লক্ষে যেতে যত সময় লাগুগ না কেন তাতে সমস্যা নাই। এক সেকেন্ড, এক মিনিট, একদিন, এক মাস , এক বছর বা আর ও অনেক সময় সে চেষ্টা করে যায় রাগ টাকে চরিতার্থ বা সফলতার জন্য।ঠাণ্ডা মাথার এই মানুষ গুলা তাদের লক্ষে যেতে প্রতিটা ক্ষেত্রে কাজ করে,প্রতিটা সময় কাজে লাগায়।একটা সময় তারা তাদের জীবনের লক্ষে পৌঁছে যায়।এরা অনেক সময় অনেক জঘন্য হয়।
পৃথিবীর অনেক বড় বড় মনিষী বা অনেক বড় মাপের মানুষ সে ভালো হোক বা মন্দ, তাদের জীবন বৃত্তান্ত খুজে দেখলেই বুঝা যাবে।তাদের সফলতার পিছনে এই ঠাণ্ডা মাথার রাগ তাই কাজ করেছে। কেও খারাপ কাজে সফল আবার কেও ভালো কাজে সফল।আজকে আর না।আর একদিন রাগ নিয়ে আরও জ্বালাবো আপনাদের ।পরিশেষে একটা কথাই বলবো।তা হল রাগ কখোনো ভালো ডেকে আনতে পারে না। সেটা ক্ষণস্থায়ী হোক বা ঠাণ্ডা মাথার রাগ হোক।রাগ একটা সময় খারাপ ডেকে আনবেই, নিজের বা অন্যের বা এই সমাজের।তাই না রেগে চেষ্টা করি নিজের এবং সমাজের মধ্যে শান্তির বাতাস বুলিয়ে দিতে।বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) বলেন - রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় ।
(চলবে)

No comments