Header Ads

Header ADS

সফলতা কি?

সফলতা যেন সোনার হরিণ। সফলতা পাওয়ার জন্য সবাই যেন রেসের ঘোড়া হয়ে দৌড়ের উপর থাকে।কে আগে যাবে আর কাকে পেছনে ফেলবে।কিন্তু সফলতা সবার হাতে ধরা দেয় না আবার অনেক কে সফলতা শীর্ষে নিয়ে যায়।

সফলতা কি? সবার নিজের একটা লক্ষ্য থাকে। সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোতে পারার নামই সফলতা । কিন্তু এই সফলতা যে কখন আসবে সেটা কেও বলতে পারে না ।মানে এটার কোন সময় নাই। তবে আপনি যদি সত্যিকারের সফলতা কম সময়ে পেতে চান,তাহলে আপনাকে জীবনে অনেক কষ্ট করতে হবে এবং ধাপে ধাপে তা অনেক নিয়মানুবর্তিতা মেনে অর্জন করতে হবে। 

যেমন,আপনি ব্যবসা করবেন ঠিক করলেন।কিন্তু ব্যবসা তো আর বললেই হয়ে যাবে না।তার জন্য অনেক কিছু ঠিক করতে হবে।আপনি নিজেকে ১০০ ভাগ খাঁটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে দেখতে চাইবেন।এইজন্য আপনি সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিটা সময় কাজ করে গেলেন এবং এই লক্ষ্যে যাওয়ার জন্য যখন যা করলে ভালো হবে, তাই করে গেলেন।একটা সময় দেখলেন আপনি সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী রুপে দারিয়ে আছেন। মানে আপনি যা চেয়েছিলেন, সেটাই হল।আর এটাই সফলতা। 

কিন্তু আজকের এই সময়ে অনেকেই সফল হচ্ছেন বা আবার অনেকে নিজেকে জোর করে সফল করছেন। সফলতা হল,সফল বাক্তির পূর্ণ রুপ। আপনার কাজ গুলা যখন শতভাগ পরিপূর্ণটা পাবে এবং নিজেকে একজন সুখী মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন কেবল তখনই একজন সফল ব্যক্তি হিসেবে সমাজে পরিচয় দিতে পারবেন। চাইলে ‘সফলতা’র সংজ্ঞা অনেক রকম ভাবেই দেয়া যায়। কারণ, সফলতা একেক জনের দৃষ্টিভঙ্গিতে একেক রকম হয়ে থাকে।তাই চেষ্টা করুন লক্ষে পৌছতে ।
একদিন দেখবেন,আপনি সফল একজন মানুষ কিন্তু একটা কথা আর সেটা হল অহঙ্কার করবেন না । অহঙ্কার করছেন তো সব শেষ। অহঙ্কার কখনই ভালো কিছু এনে দিতে পারে না ।যারা অনেক কম সময়ে সফলতা পাওয়ার দাবি করে অহংকার করতেছেন । তারা সাবধান হন। কারন, অহংকার পতনের মূল । তাই নিজের ভবিষ্যৎ নিরাপদ করতে আজ থেকেই চেষ্টা করা শুরু করেন । 
 

No comments

Powered by Blogger.