Header Ads

Header ADS

ডিজিটাল মার্কেটিং কি?

সবাই তার ব্যবসায় সফলতা চায়।সফলতা হল ব্যবসার লাভের মূল মন্ত্র।এই সফলতা পেতে হলে  আপনার ব্যবসার প্রচারণা করতে হবে ঠিক ভাবে।এই প্রচারণা যদি আপনি ঠিক মতো করতে পারেন,তবেই আপনি সাফল্যের শীর্ষে পৌছুতে পারবেন। দিন যত যায় সব কিছুই আধুনিক হচ্ছে।ব্যবসার মার্কেটিং সিস্টেম টাও আধুনিক হচ্ছে।আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে না চলতে পারেন,তাহলে তো পিছিয়ে পরবেন। আর কেউ কি পিছিয়ে থাকতে চায়! এক কথায় বলতে গেলে এই আধুনিক ব্যবসার প্রচারের সিস্টেমটাকেই ডিজিটাল মার্কেটিং বলে। 



ডিজিটাল মার্কেটিং বর্তমান অনলাইন বিশ্বে অন্যতম জনপ্রিয় একটা সিস্টেম এবং পেশা। যার মাধ্যমে সবাই তার ব্যবসা আরও জনপ্রিয় করে তুলছে এবং বিক্রি বাড়াচ্ছে। 


এখন কথা হল ডিজিটাল মার্কেটিং কি? সবার মনেই এই প্রশ্ন টা আসে। কেও ভাবে মূলত সোশ্যাল মিডিয়ায় পন্যের বিজ্ঞাপনকেই বোঝায়।আবার অনেকে ভাবতেছে,অনলাইন ভিত্তিক সম্পূর্ণ মার্কেটিং সিস্টেম টাকেই বোঝায়।ডিজিটাল মার্কেটিং কি এবং কি কি জরিত তার সম্পর্কে আরও কিছু আমরা জানার চেষ্টা করবো।


আপনার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং তার পণ্য বিক্রি করতে হবে তার জন্য পণ্যের মার্কেটিং করতে হবে।আর সেই মার্কেটিং টা আপনি অনলাইনে করতে পারেন। তার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। অনলাইনের এই প্ল্যাটফর্ম গুলার মাধ্যমে মার্কেটিং হল ডিজিটাল মার্কেটিং। তাহলে,কি দাঁড়াল,ডিজিটাল মার্কেটিং মানে হল অনলাইনে পন্য বা আপনার যে কোন সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। 


আবার বলা যায়,ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন এবং ইলেকট্রনিক বিভিন্ন  ডিভাইস ব্যবহার করে আপনার পণ্য বা সেবা প্রচার, প্রচারণা এবং বিপণনের প্রক্রিয়া। এটি ব্যবসার প্রচারণার এবং বিক্রির নতুন সক্ষম যে সব প্ল্যাটফর্ম আছে সে গুলার সাথে যুক্ত হয়। যেমন :- অনলাইনের মাধ্যমে - সোশ্যাল মিডিয়া, ই-মেইল, মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট সহ আরও  অনেক কিছু। 


সর্বশেষে বলা যায়, ডিজিটাল মার্কেটিং একটি প্রাসঙ্গিক এবং প্রভাবশালী মার্কেটিং প্রক্রিয়া যা কিনা অনলাইন এবং ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহারের সাথে সাথে সকল ব্যবসায়িক উদ্যোগকে আরও সহায়ক করতে সাহায্য করে।


No comments

Powered by Blogger.