পথ চলা
শুরু হল এক নতুন অধ্যায়। যার কোন শেষ নেই।শেষ থাকবে কি করে।আমরা মানুষেরা যে কোন কিছুই শেষ করতে চাই না। কিন্তু প্রতিদিন বসে থাকি এক নতুন সূর্য উদয়ের জন্য। হয়ত ভাবি আজকের দিন হবে অন্য দিনের থেকেও আর সুন্দর আরও পরিপূর্ণতার।দিন যায় রাত আসে, আবার রাত যায় দিন আসে।এই ভাবে দিন আর রাতের খেলা চলতেই থাকে আর আমরা সেই খেলার কখনও খেলোয়াড় আবার কখনও দর্শক।

No comments